Sunday, July 29, 2018

নৌকায় ভোট দিয়ে কেউ বঞ্চিত হয় না: প্রধানমন্ত্রী

নৌকায় ভোট দিয়ে কেউ বঞ্চিত হয় না: প্রধানমন্ত্রী 
হাতিরঝিল প্রকল্পের আওতায় নির্মিত বাড্ডার নর্থ ইউলুপ উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টানা দুই মেয়াদ ক্ষমতায় থাকাতেই দেশের উন্নয়ন সম্ভব হয়েছে। “নৌকা মার্কায় ভোট দিয়ে কেউ বঞ্চিত হয় না… স্বাধীনতাও যেমন পেয়েছে, উন্নয়নও তেমন পাবে।” বাড্ডার ইউলুপটি চালু হওয়ায় হাতিরঝিল থেকে রামপুরা, বনশ্রীগামী যানবাহন সহজেই ঘুরতে পারবে। প্রগতি সরণির বাড্ডা এবং রামপুরা এলাকার যানজট অনেকটাই কমবে

আওয়ামী লীগের হাওয়া ভবন নেই; রয়েছে গণ মানুষের জন্য গণ ভবনঃ
আওয়ামী লীগ ৪০০ স্যুটকেস ভরে অর্থ বিদেশে পাচার করে না; দেশ ও জনগণের ভাগ্যোন্নয়নে ব্যয় করে; দৃষ্টি নন্দন কুড়িল বিশ্বরোড বাড্ডা খিলখেত মেরুল "ইউলুপ "U LOOP" stay with us, trust awami league support awami league and vote for boat. দীর্ঘ প্রতিক্ষার পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে রাজধানীর মেরুলে নির্মিত বাড্ডা নর্থ ইউলুপ। এই ইউলুপ চালু হওয়ায় প্রগতি সরণীসহ রামপুরা, বাড্ডা, গুলশান, মালিবাগ, মগবাজার এলাকার যানজট নিরসন হবে বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এই প্রকল্পটি বাস্তবায়নের মূল দায়িত্ব পালন করেছে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন।

প্রধানমন্ত্রী বলেন, “সেনাবাহিনী তাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করতে সক্ষম হয়েছে।”

সব ধরনের কারিগরি মান বজায় রেখে দেশীয় সম্পদ এবং মেধা ব্যবহার করে সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের সহযোগিতার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক ও সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।  গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্থানীয় সাংসদ এ কে এম রহমত উল্লাহ, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং প্রকল্প পরিচালক মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ বক্তব্য রাখেন।

বাড্ডা নর্থ ইউলুপের নিচে শনিবার বিকালে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে ২০ বছর মেয়াদী কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নের কাজ হাতে নেওয়ার কথাও বলেন। যানজটের কথা বলতে গিয়ে উন্নত দেশগুলোর উপমা টেনে প্রধানমন্ত্রী বলেন, “যানজট নতুন কিছু না। পৃথিবীর বড় বড় দেশে যানজট আছে।” যানজট নিরসন ও সৌন্দর্য বর্ধন করে ঢাকাকে একটি আধুনিক ও উন্নত শহরের আদলে গড়ে তোলার লক্ষ্যে নিয়ে কাজ করে যাওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আমরা প্ল্যান নিয়েছি পুরো ঢাকাকে ঘিরে একটা রিংরোড করব। যেটা হবে সম্পূর্ন এলিভেটেড রিংরোড। “যোগাযোগটা যাতে আরও সহজ হয় সেই ব্যবস্থাটা আমরা হাতে নিয়েছি।” ‘ঢাকা সার্কুলার রুট’ এবং ‘ইস্টার্ন বাইপাস’ নির্মাণের কার্যক্রম গ্রহণ করারও কথাও প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন।